দৈনিক সংবাদ দিগন্ত

নাইক্ষ্যাংছড়িতে বন্যহাতির আক্রমণে তিন সন্তানের জনক আব্দুস সালাম নিহত

দেশেৱ সীমান্তবর্তী এলাকা  বান্দরবানের নাইক্ষ্যংছড়ির  বাইশারীতে বন্যহাতির আক্রমণে  আব্দুস সালাম (৩০) নামে এক  মিস্ত্রির নিহত  হয়েছেন। গতকাল শনিবার (৩ জানুয়ারি২৬) সকাল  সাড়ে ৬টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের  গলাছিরা এলাকা লোকালয়ে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম স্থানীয়ভাবে পরিচিত একজন টিউবওয়েল মিস্ত্রিছিলেন বলে  জানা গেছে। সেই  ৩ সন্তানের জনক। আরও পড়ুন, শীতের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ মোগরাপাড়ায় কম্বল বিতরণপ্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে হঠাৎ একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে। হাতিটি দেখতে স্থানীয় লোকজন বের হয়ে এলে একপর্যায়ে কুকুরের ডাকে বিরক্ত হয়ে বন্য হাতিটি উল্টো ধাওয়া শুরু করে। এ সময় দৌড়ে পালানোর সময় আব্দুস সালাম মাটিতে পড়ে গেলে হাতিটি এসে। তাকে পদপৃষ্ঠ করে  ঘটনাস্থলেই মিস্ত্রি  আব্দুস সালাম  নিহত হন ।

নাইক্ষ্যাংছড়িতে বন্যহাতির আক্রমণে তিন সন্তানের জনক  আব্দুস সালাম নিহত