রাজধানীর নর্দ্দায় ফুটপাতের দোকানে আগুন
রাজধানীর নর্দ্দা এলাকায় ব্রিজের নিচে ভয়াবহ আগুন ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রাশেদ বিন খালিদ।আরও পড়ুন, সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতরাশেদ বিন খালিদ বলেন, ‘রাত ৯টা ৮ মিনিটে আমাদের কাছে নর্দ্দায় ফুটপাতের একটি দোকানের আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট কাজ করছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে।’ প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।