দৈনিক সংবাদ দিগন্ত

বগুড়া নন্দীগ্রামে প্রায় ২৬ লাখ টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার : ২ জন গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সরকারী রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা করে পুলিশ। এ ঘটনার সাথে ২ জনকে গ্রেফতার করা হয়। আজ রবিবার এ তথ্য নিশ্চিত করেন নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম।আরও পড়ুন, কুমিল্লার জাঙ্গালিয়ায় তিনটি বাসে আগুন হতাহতের কোনো খবর নেইগত শনিবার (৪ এপ্রিল) নাটোর-বগুড়া মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ২,৩৮৬টি অবৈধ ও নকল সরকারী বিশেষ রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়।এ সময় স্ট্যাম্প পরিবহনের কাজে ব্যবহৃত একটি ডেলিভারি ভ্যান ও দু'টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, রংপুর জেলার কাউনিয়া থানার সারাই পোদ্দারপাড়া গ্রামের মোঃ শামীম হোসেন (৪৫) ও রংপুর সদর থানার কসাইতুলি এলাকার মোঃ রাকিব হোসেন (৩০)।আরও পড়ুন, অবৈধভাবে পেট্রোল মজুদ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০০ লিটার পেট্রোল জব্দওসি তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার (৫ এপ্রিল) বগুড়া আদালতে প্রেরণ করা হয়। তিনি আরো বলেন,আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জাল ব্যান্ডরোল চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।

বগুড়া নন্দীগ্রামে প্রায় ২৬ লাখ টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার : ২ জন গ্রেফতার