প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য নির্ধারণ হয়েছে মালয়েশিয়া।সরকারি ও কূটনৈতিক সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, সফরের বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে মালয়েশিয়া সরকার। সফরের দ্বিতীয় দিনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য নির্বাচন শুধুই কূটনৈতিক প্রটোকল নয়, বরং নতুন সরকারের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ বার্তা।আরও পড়ুন , দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাসভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণ থাকা সত্ত্বেও মালয়েশিয়াকে বেছে নেওয়ার সিদ্ধান্তকে আঞ্চলিক ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে দেখছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।সফরে শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা সহযোগিতা এবং অভিবাসন ইস্যু গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে।বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১১ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। একই সঙ্গে দেশটি বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার হিসেবে বিবেচিত।ঢাকা ও কুয়ালালামপুরের মধ্যে আলোচনার মাধ্যমে সফরের বিস্তারিত কর্মসূচি আগামী সপ্তাহে চূড়ান্ত হতে পারে। তবে ইতোমধ্যেই এই সফরকে নতুন সরকারের প্রথম বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।আরও পড়ুন , রামিসা হত্যা মামলায় আজ আত্মপক্ষ সাক্ষ্য শেষ, শুনানিতে সোহেল-স্বপ্না