দৈনিক সংবাদ দিগন্ত

আইএমএফের শর্ত বাস্তবায়নে ডলারের দামে নতুন সমন্বয়

দেশের আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে আবারও বেড়েছে ডলারের দাম। এর ফলে ব্যাংকগুলোও গ্রাহকদের কাছে ডলার বিক্রির মূল্য বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এর প্রভাব পড়তে পারে আমদানি ব্যয় ও পণ্যমূল্যের ওপর।রোববার আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের গড় দাম ১৩ পয়সা এবং সর্বোচ্চ দাম ১৫ পয়সা বেড়েছে। ফলে সর্বোচ্চ দর পৌঁছেছে ১২৩ টাকায়।এর প্রভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো আমদানি খাতে ডলার বিক্রির দামও বাড়িয়েছে। বর্তমানে কয়েকটি ব্যাংকে ডলার বিক্রি হয়েছে সর্বোচ্চ ১২৩ টাকা ৯০ পয়সা দরে, যা আগে ছিল ১২৩ টাকা ৭৫ পয়সা।আরও  পড়ুন, ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, লেনদেনের শুরুতেই সূচকে ইতিবাচক ধারাব্যাংকিং সূত্র জানায়, টানা দুই সপ্তাহের বেশি সময় ডলারের দর স্থিতিশীল থাকার পর এই নতুন সমন্বয় করা হয়েছে।এদিকে বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একাধিক বৈঠক করেছে। আইএমএফ দীর্ঘদিন ধরেই ডলারের বিনিময় হারকে বাজারভিত্তিক করার পরামর্শ দিয়ে আসছে।অর্থনীতিবিদদের মতে, ডলারের দাম বাড়লে আমদানি ব্যয়, বৈদেশিক ঋণের পরিশোধ ব্যয় এবং আমদানিনির্ভর পণ্যের দাম বাড়ার চাপ তৈরি হতে পারে।ডলারের বিনিময় হার ভবিষ্যতে কোন দিকে যায়, তা অনেকটাই নির্ভর করবে বাজার পরিস্থিতি, বৈদেশিক মুদ্রার সরবরাহ এবং আইএমএফের সঙ্গে চলমান আলোচনার ওপর।

আইএমএফের শর্ত বাস্তবায়নে ডলারের দামে নতুন সমন্বয়