দলীয় কাঠামো শক্তিশালী করতে নতুন নির্বাচন কমিশন ঘোষণা জামায়াতের
২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ৩ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন এই কমিটিতে ৫ সদস্যের একটি কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করেছে দলটি।সেই কমিশনের প্রধান হিসেবে আছেন মাওলানা এটিএম মাছুম। এছাড়াও ৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনে আরও আছেন— কমিশনার অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার।জামায়াতের এই কমিটিতে ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আছেন। তারা হলেন- এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (এমপি), মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এ টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, আরো পড়ুন , শহীদ মিনারে ফুল দেওয়ার বাধা নিয়ে রুমিন ফারহানার কঠোর বার্তা বিএনপির প্রতিঅ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন (এমপি), অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ (এমপি), অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল (এমপি), মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ (এমপি), ড. মোহাম্মাদ রেজাউল করিম।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে নারী সদস্য রয়েছেন ২১ জন। আর ৫৯ জন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্যদের মধ্যে নারী সদস্য ১৭ জন। (২০ ফেব্রুয়ারি) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়ালি বৈঠকে নেতাদের পরামর্শে এসব কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন।