জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশন জারি
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ পর্যন্ত কর্মকর্তাদের আবশ্যিকভাবে নিজ অফিস কক্ষে উপস্থিত থাকতে হবে।নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, অফিস চলাকালীন সময়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রয়োজনমতো ব্যবহার করতে হবে।আরো পড়ুন , হঠাৎ হাম মোকাবেলায় প্রস্তুতিহীন স্বাস্থ্য বিভাগ : স্বাস্থ্যমন্ত্রী এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপর রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে কৃত্রিম আলোকসজ্জা পরিহার করতে হবে। অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখতে হবে।নোটিশে অফিসের পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশনা দেয়া হয়েছে। সমস্ত দপ্তর ও সংস্থাকে ভিজিল্যান্স টিম গঠন করে নির্দেশনা প্রতিপালন মনিটর করার দায়িত্ব দেওয়া হয়েছে।