গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে গলা কেটে হত্যার ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন। এর আগে সকালে উপজেলার রাউতকোনা গ্রামের একটি বাড়ি থেকে একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন— শারমিন, তার তিন মেয়ে মীম, মারিয়া ও ফারিহা এবং তার ছোট ভাই রসুল মিয়া। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন পরিবারের কর্তা ও প্রাইভেটকার চালক ফোরকান মিয়া।আরও পড়ুন , মাদারীপুরে পৌঁছাল বৃষ্টির মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনরাপুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সন্দেহভাজন ফোরকানের গাড়ি ব্যবসার সঙ্গে জড়িত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের দৃশ্য ছিল অত্যন্ত হৃদয়বিদারক। তিন শিশুর মরদেহ ঘরের মেঝেতে পড়ে ছিল, আর শারমিনের হাত-মুখ বাঁধা দেহ পাওয়া যায় জানালার পাশে।পুলিশ বলছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং পলাতক ফোরকানকে গ্রেফতারে একাধিক টিম কাজ করছে।আরও পড়ুন , দোহারে বসতবাড়িতে ভয়াবহ আগুন, সন্তানদের বাঁচিয়ে প্রাণ দিলেন স্বামী-স্ত্রী