গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে ঢাকায় গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (VCMIS) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ১১ ও ১২ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এ প্রশিক্ষণ কর্মশালার ১৭ ও ১৮ তম ব্যাচ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব নাহিদ সুলতানা মলিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মিজ্ ফরিদা খানম, যুগ্ম সচিব ও জেলা প্রশাসক, ঢাকা । প্রশিক্ষণে সেশনে কোর্স ডিরেক্টর হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ, সিস্টেম এনালিস্ট, আইসিটি সেল, ঢাকা। উক্ত প্রশিক্ষণে রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত থেকে সেশন পরিদর্শন এবং তথ্য বিষয়ক মতবিনিময় করেন মোঃ রাকিবুল ইসলাম, সহকারী জেলা তথ্য কর্মকর্তা, ঢাকা। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল হক, টিম লিডার, রিপোর্টং ইউএনডিপি, এভিসিবি-৩ প্রকল্প, মোঃ শাহেদ মেহবুব, পিএমআইএস এন্ড ডিজিটালাইজেশন এসোসিয়েট, ইউএনডিপি, এভিসিবি-৩ প্রকল্প। শরীয়তপুর জেলার তিনটি (নড়িয়া, জাজিরা এবং ভেদরগঞ্জ) উপজেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ সহ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে তাঁদের দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার সক্ষমতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আরও পড়ুন,কিশোরগঞ্জের তাড়াইলে ১১ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ
প্রশিক্ষণ পর্বে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ঢাকা জেলা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা জনাব মো. রকিবুল ইসলাম। তিনি গ্রাম আদালতের কার্যক্রমে তথ্যের সঠিক ব্যবহার, তথ্য ব্যবস্থাপনার গুরুত্ব এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। আয়োজক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের ঢাকা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব মো. আল-ফারুক গাজী এবং প্রোগ্রাম অ্যান্ড ফিনান্স অফিসার জনাব আসাদ হাসান চৌধুরী। কর্মশালায় গ্রাম আদালতের তথ্য সুরক্ষা, দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, মামলার তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও হালনাগাদ এবং প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুতের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের জন্য “স্বল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার” নিশ্চিত করতে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির কার্যকর ব্যবহার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়বে এবং গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনায় আরও গতিশীলতা, নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে। এর ফলে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী বিচারসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ আরও শক্তিশালী হবে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। এতে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সহযোগিতা করছে।
বিষয় : প্রশিক্ষণ নতুন তথ্য ব্যবস্থাপনা

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন