শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে নতুন আতঙ্ক, একের পর এক হত্যাকাণ্ডে নড়বড়ে অপরাধ জগৎ
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এক সময়ের প্রভাবশালী শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর জামিনে মুক্তি পাওয়া একাধিক শীর্ষ সন্ত্রাসী এখন প্রকাশ্যে চলাফেরা কমিয়ে দিয়েছেন। অনেকে আত্মগোপনে চলে গেছেন, আবার কেউ কেউ নিয়মিত অবস্থান পরিবর্তন করছেন।সম্প্রতি একের পর এক আলোচিত শীর্ষ সন্ত্রাসীর ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধ জগতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। সর্বশেষ রাজধানীর রামপুরা এলাকায় শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এই উদ্বেগ আরও বাড়ে। এর আগে আদালত প্রাঙ্গণের সামনে শীর্ষ সন্ত্রাসী মামুন এবং আরেক আলোচিত সন্ত্রাসী টিটনও দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।অরও পড়ুন , রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির হাইকোর্টে জেল আপিল আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, এসব ঘটনার পর জামিনে মুক্তি পাওয়া অনেক শীর্ষ সন্ত্রাসী নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। কেউ দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে আছেন, আবার কেউ সীমান্তবর্তী এলাকায় অবস্থান পরিবর্তন করছেন। অনেকে মোবাইল ফোন ব্যবহারও সীমিত করেছেন।অপরাধ বিশ্লেষকদের মতে, এসব হত্যাকাণ্ড কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পুরোনো আধিপত্য, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, আর্থিক স্বার্থ এবং প্রতিশোধের জটিল সমীকরণ এর পেছনে কাজ করছে।এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জামিনে মুক্ত সন্ত্রাসীদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। নতুন করে অপরাধে জড়িত হওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।