আইনি জালে সোনালি
সিনিয়র বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে ক্যানসারকে পরাজিত করলেও এবার নতুন আইনি ঝামেলায় জড়িয়েছেন। ভারতের পুনেতে স্থানীয় চাষি চন্দ্রকান্ত শিণ্ডে তাদের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ তুলেছেন।অভিনেত্রী সোনালি এবং তার স্বামী গোল্ডি বহল এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।আরো পড়ুন , নতুন যাত্রায় সানি লিওনসোনালি জানান, জমির কোনো নথিপত্রেই তার নাম নেই এবং স্রেফ টাকা হাতানোর উদ্দেশ্যেই তার নাম জড়ানো হয়েছে।বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন। প্রশাসন তদন্ত করছে জমিটি আসলে কার এবং কেনাবেচায় কোনো কারচুপি হয়েছে কি না। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ২০ এপ্রিল।দুই পক্ষের যুক্তি শোনার পর আদালত কী রায় দেবেন, সেটাই এখন সকলের নজরকেন্দ্র।