দৈনিক সংবাদ দিগন্ত

বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্থিতি, রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে নতুন অর্থবছরের আগস্ট মাসের প্রথম তিন দিনেই ৪০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪ আগস্ট পর্যন্ত দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৬ দশমিক ৫৯২ বিলিয়ন মার্কিন ডলার।অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম তিন দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৪০৬ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২২০ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৮৪ দশমিক ৪ শতাংশ।আরও  পড়ুন, বিশ্ব পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে বাংলাদেশ, ডব্লিউটিওর নতুন প্রতিবেদনে স্বীকৃতিকেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ৩ আগস্ট একদিনেই ১৩৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।চলতি অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ২৬৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার।বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়াতে এবং রিজার্ভের অবস্থান স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখতে পারে।রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি বজায় থাকলে বৈদেশিক মুদ্রার বাজার, আমদানি ব্যয় এবং সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্থিতি, রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি