দৈনিক সংবাদ দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষকে জেলা উন্নয়ন পরিষদের শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর এ কে এম ওবায়দুল হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ। এ উপলক্ষে কলেজে এক সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে জেলা উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানান এবং কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।এ সময় বক্তব্য রাখেন জেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. বাবুল চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য মো. শরীফ আহমেদ খান, উপদেষ্টা পরিষদের সদস্য হাজী সানাউল্লাহ ভূঁইয়া, সহ-সভাপতি মো. আবুল হাসনাত অপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন ফারুক,আরও পড়ুন , জামালপুর মাদারগঞ্জে জমি দখল, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ উঠেছে সহ-সাংগঠনিক সম্পাদক এস এম সারোয়ার কাউসার টিপু, প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী হায়দার ভূঁইয়া তুষার, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ সালাউদ্দিন রকিব, শ্রম ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. ফায়েজ মিয়া এবং সদস্য মো. শাহজাহান খান ও মো. দুলাল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা কলেজে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা, দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসিক ব্যবস্থা নিশ্চিত করা এবং শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক ও শিক্ষাবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর এ কে এম ওবায়দুল হক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কলেজের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষকে জেলা উন্নয়ন পরিষদের শুভেচ্ছা