ভ্রমণে নজর কাড়লেন কেয়া পায়েল
অভিনয়ের ব্যস্ততার মাঝেই অবকাশ যাপনে মালদ্বীপে গেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ভ্রমণের মনোমুগ্ধকর বিভিন্ন ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছেন তিনি।প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, মালদ্বীপের নীল সমুদ্র, সাদা বালুর সৈকত ও বিলাসবহুল রিসোর্টের বিভিন্ন স্থানে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। একটি ছবিতে সমুদ্রের ওপর কাঠের ওয়াকওয়েতে হালকা নীল ও বেগুনি রঙের শাড়ির সঙ্গে লাল কাঁচের চুড়ি পরে বাঙালি নারীর ঐতিহ্যবাহী সাজে ধরা দিয়েছেন তিনি।অন্য ছবিগুলোতে কখনও স্বচ্ছ নীল পানিতে জলকেলি, কখনও সমুদ্রতীরের ক্যাফেতে ক্যাজুয়াল লুক, আরও পড়ুন, গুজবের জবাব দিলেন ফারিয়াআবার কখনও সমুদ্রঘেঁষা ওয়াটার ভিলার বারান্দায় সাদা সিল্কের গাউন ও স্টাইলিশ হ্যাটে দেখা গেছে কেয়া পায়েলকে।এছাড়া মালদ্বীপের মনোরম পরিবেশে ক্যান্ডেল লাইট ডিনারের কিছু মুহূর্তও শেয়ার করেছেন অভিনেত্রী। সমুদ্রের পটভূমিতে তোলা এসব ছবি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার স্টাইল, ফ্যাশন সেন্স ও ভ্রমণের মুহূর্তগুলোর প্রশংসা করেছেন।অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ায় সামাজিক মাধ্যমে আবারও আলোচনায় উঠে এসেছেন কেয়া পায়েল।