২০২৬ সালে ভর্তি হওয়া ষষ্ঠ শ্রেণি (স্কুল ও মাদ্রাসা) এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা পেতে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। এবারও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে।আরও পড়ুন, বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়লোনতুন শিক্ষার্থীদের তথ্য নিবন্ধনের জন্য নির্ধারিত লিংকে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর “প্রাথমিক নির্বাচন” অপশনে গিয়ে “নতুন শিক্ষার্থী এন্ট্রি” ফরম পূরণ করে তথ্য সংরক্ষণ করতে হবে। এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ৭ মে পর্যন্ত। নগদ জানিয়েছে, উপবৃত্তি গ্রহণের জন্য শিক্ষার্থীর অভিভাবক হিসেবে পিতা বা মাতার এনআইডি ব্যবহার করে সিম রেজিস্ট্রেশন ও অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টটি অভিভাবকের নামেই পরিচালিত হবে।এ বিষয়ে নগদের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপবৃত্তি ও ভাতা বিতরণে নগদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, সহজ, দ্রুত ও কম খরচে সেবা পাওয়ায় নগদ এখন মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে।আরও পড়ুন, চাহিদা ১৭ হাজার, উৎপাদন ১৪ হাজার মেগাওয়াটএর আগে ২০২৪-২৫ অর্থবছরে সরকারের প্রায় ৯ হাজার কোটি টাকার সামাজিক নিরাপত্তা ভাতা নগদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে এই পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। সরকারের শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় এই উপবৃত্তি শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে আর্থিক সহায়তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।