নক-আউট পর্বে আবার মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বেনফিকা
চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচে বেনফিকার কাছে ৪-২ গোলে হেরে সরাসরি নকআউটের সুযোগ হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। গোলরক্ষকের গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শেষ মুহূর্তে প্লে-অফ নিশ্চিত করেছিল বেনফিকা।সেই ক্ষতের দাগ শুকানোর আগেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে দুই দলকে আবারও মুখোমুখি দাঁড় করাল। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে-অফ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ইউরোপের কয়েকটি শীর্ষ ক্লাবকে শেষ ষোলোতে ওঠার জন্য কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। নতুন ফরম্যাটের এই আসরে লিগ টেবিলে ৯ম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে এই প্লে-অফ। দুই লেগের এই লড়াইয়ের বিজয়ীরা যোগ দেবে শীর্ষ আট দলের সঙ্গে শেষ ষোলোর মঞ্চে।আরো পড়ুন , বাংলাদেশের বিশ্বকাপ বর্জনে ধাক্কা খেল ভারতের অলিম্পিক স্বপ্নঅন্যদিকে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিকে শেষ ষোলোতে উঠতে লড়তে হবে ফরাসি প্রতিদ্বন্দ্বী মোনাকোর বিপক্ষে। অন্যদিকে নিউক্যাসল ইউনাইটেডের প্রতিপক্ষ আজারবাইজানের কারাবাগ। দীর্ঘ সফরের কারণে তাদের জন্য ম্যাচটি কঠিন হতে পারে। এছাড়া জুভেন্তাসের মুখোমুখি হচ্ছে গালাতাসারা, বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ আতালান্তা, আতলেতিকো মাদ্রিদ লড়বে ক্লাব ব্রুগের বিপক্ষে। নকআউট প্লে-অফের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। ফিরতি লেগ হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি।চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র লাইনআপ (দুই লেগ):বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ, মোনাকো বনাম পিএসজি, গ্যালাতাসারাই বনাম জুভেন্টাস,বরুশিয়া ডর্টমুন্ড বনাম আটালান্টা,ক্লাব ব্রুগ বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ,অলিম্পিয়াকোস বনাম বায়ার লেভারকুসেন,কারাবাগ বনাম নিউক্যাসল ইউনাইটেড, বোডো/গ্লিমট বনাম ইন্টার মিলান।ফেব্রুয়ারিতে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলো। জয়ী ৮টি দল শেষ ষোলোয় মুখোমুখি হবে লিগ পর্বের শীর্ষ ৮ দলের সঙ্গে।