উত্তর চৌঘাট আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনিতে একজন শিশুকে (১১) গত ১০ই এপ্রিল বিকেলে বিভিন্ন কৌশলে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ ধামইরহাট থানায় পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর পরই পুলিশ সুপারের নির্দেশে অফিসার ইন চার্জ এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটিকা অভিযান চালিয়ে আসামী মোঃ ফারুক হোসেন (৪০) পিতা-মোঃ মোজাহার সাং-চৌঘাট (কাগজকুটা), বন্ধাবর, থানাঃ ধামইরহাট, জেলাঃ নওগাঁ পুলিশ গ্রেফতার করে।আরও পড়ুন, ফরিদপুরে ময়লার ভাগাড়ে অতিষ্ঠ জনজীবন, উদাসীন কর্তৃপক্ষপ্রাথমিক অনুসন্ধানে পাওয়া যায় আসামি ফারুক হোসেন শিশু ভিকটিমকে ধর্ষণের জন্য তাকে গাছের ডাল দিয়ে আঘাত পর্যন্ত করে এবং রক্তাক্ত করে। ভিকটিম কোনরকমে আসামের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। আসামির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এ প্রসঙ্গে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান নারী ও শিশুর বিরুদ্ধে যে কোন ধরনের ভায়োলেন্স অথবা যৌন হয়রানি জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে।