দৈনিক সংবাদ দিগন্ত

ধর্ম অবমাননার অভিযোগে উত্তাল দৌলতপুর: গণপিটুনিতে ‘পীর’ নিহত, আহত ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে শামিম বাবার দরবার শরিফের কথিত ‘পীর’ শামিম নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত ‘শামিম বাবার দরবার শরিফ’-এ এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে শামিমকে একটি অনুষ্ঠানে কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা দরবার শরিফে হামলা চালায়। এ সময় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার মধ্যে শামিমসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।আরও পড়ুন, চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেপ্তারদৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে শামিমকে মৃত ঘোষণা করা হয়। অপর তিনজনের চিকিৎসা চলছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আরও পড়ুন, ঝিনাইদহে সম্পদের জ্বের ধরে প্রাণনাশের হুমকিতে বোননিহত শামিম ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের বাসিন্দা। জানা গেছে, এর আগে ২০২১ সালের ১৭ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

ধর্ম অবমাননার অভিযোগে উত্তাল দৌলতপুর: গণপিটুনিতে ‘পীর’ নিহত, আহত ৩