দৈনিক সংবাদ দিগন্ত

লোডশেডিং নিয়ে সরকারের সমালোচনায় হাসনাত আবদুল্লাহ

বিদ্যুৎ সংকট, লোডশেডিং এবং দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেছেন, গ্রামাঞ্চলের মানুষ এখন বিদ্যুতের পরিবর্তে মোমবাতি ও হারিকেনের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।রোববার রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এনসিপির পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় এসব মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ।তিনি অভিযোগ করেন, সরকার ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক পরিস্থিতির অজুহাতে জ্বালানি ।আরও  পড়ুন, স্বৈরাচারের বিচার না হলে আবারও স্বৈরাচার জন্ম নেবে : নাহিদ ইসলাম তেলের দাম বাড়ানো হলেও পরে তা কমানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। অনেক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না, ফলে মানুষ বিকল্প হিসেবে মোমবাতি ও হারিকেন ব্যবহার করতে বাধ্য হচ্ছে।দ্রব্যমূল্য নিয়েও সরকারের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে এবং চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণার পর থেকেই নিত্যপণ্যের দাম আরও বেড়েছে।পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

লোডশেডিং নিয়ে সরকারের সমালোচনায় হাসনাত আবদুল্লাহ