দৈনিক সংবাদ দিগন্ত

নির্বাচনের প্রাক্কালে প্রকাশ পায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক চুক্তির তথ্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্বিপক্ষীয় শুল্ক চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যা নিয়ে দেশের ব্যবসায়ী মহলে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে।আরো পড়ুন , আদালতে দায়ের মানবতাবিরোধী অপরাধে মেনন-কমরুলের বিরুদ্ধে মামলাপরবর্তী নির্বাচিত সরকারের ওপর এই চুক্তি বাস্তবায়নের দায়িত্ব পড়বে। অথচ চুক্তির খসড়া ও শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি।এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তির বিষয়বস্তু গোপন রাখার শর্তে আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ একটি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) সই করেছে। ফলে কী কী শর্ত অন্তর্ভুক্ত রয়েছে চুক্তিতে, তা ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহলের কাছে অজানা থেকে গেছে। এই গোপনীয়তাই উদ্বেগের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তির মাধ্যমে দেশটির রপ্তানি খাতে সুবিধা আসতে পারে। তবে সেই সুবিধার বিনিময়ে কী ধরনের শর্ত মানতে হবে এবং তা বাংলাদেশের শিল্প, বাণিজ্য ও বাজারে কী প্রভাব ফেলবে-এ বিষয়ে স্পষ্ট ধারণা না থাকায় অনিশ্চয়তা বাড়ছে।

নির্বাচনের প্রাক্কালে প্রকাশ পায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক চুক্তির তথ্য