বাংলাদেশের জ্বালানি খাতে নতুন ইতিহাসের পথে আরেক বড় অগ্রগতি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং সম্পন্ন হয়েছে।নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এনপিসিবিএল জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদনের আগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তিগত মাইলফলক।গত ২৮ এপ্রিল শুরু হওয়া জ্বালানি লোডিং কার্যক্রমের আওতায় ধাপে ধাপে মোট ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি রিঅ্যাক্টর কোরে স্থাপন করা হয়েছে।এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাসান জানিয়েছেন, এখন রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে নেওয়ার প্রস্তুতি চলছে।আরও পড়ুন , সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নে বড় উদ্যোগ, উচ্ছেদ হবে অবৈধ কাউন্টার এরপর ধাপে ধাপে উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে।রূপপুর প্রকল্পের পরিচালক এবং এটমস্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি বলেন, পুরো প্রক্রিয়ায় আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। সামনে রিঅ্যাক্টরের ওপরের অংশ স্থাপনসহ আরও শতাধিক প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন করা হবে।রাশিয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে থাকছে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর।সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে যুক্ত হবে নতুন সম্ভাবনা, কমবে জ্বালানি সংকটের চাপ এবং শক্তিশালী হবে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা।আরও পড়ুন , সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নে বড় উদ্যোগ, উচ্ছেদ হবে অবৈধ কাউন্টার