দৈনিক সংবাদ দিগন্ত

পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায়-নবীন বরণ ও দো’আ অনুষ্ঠিত

গাইবান্ধার পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ শিক্ষার্থীদের বিদায় এবং নবীন বরণ ও দো’আ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আরও পড়ুন, কল-কারখানার কেমিক্যাল বর্জ্যে দূষিত মেঘনা-শীতলক্ষ্যাসহ শাখা নদীগুলো; কমছে অক্সিজেন, মরছে মাছ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিসোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে অত্র বিদ্যালয় মাঠের উন্মুক্তমঞ্চে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল বারী সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হামিদ কলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) সুশীল চন্দ্র সরকার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন প্রমুখ।আরও পড়ুন, লামা মাতামুহুরি কলেজে সরকারের উন্নয়ন কর্মসূচী নিয়ে উন্মুক্ত বৈঠকঅন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফারুকুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে সামিউল ইসলাম, ফাবিহা তাবাসুম ফিহা ও আতিক জাওয়াদ অশ্রু। মানপত্র পাঠ করেন নবম শ্রেণীর শিক্ষার্থী আর্তিকা সরকার। এসময় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আই.ম মিজানুর রহমান মিজান। শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে দো’আ পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফেজ মাও. মোস্তাফিজার রহমান রাজা। এ বছর এসএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয় হতে মোট ২১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে জানা যায়। 

পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায়-নবীন বরণ ও দো’আ অনুষ্ঠিত