হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ
দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে, যা জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ৮ শিশুর মধ্যে ২ জন সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছে। অন্য ৬ জনের মৃত্যু হয়েছে হামের তীব্র উপসর্গ নিয়ে।তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, গত ১৫ মার্চের পর থেকেই দেশে হামের পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭২ জনে।একই সময়ে সংক্রমণের হারও বেড়েছে আশঙ্কাজনকভাবে। গত এক মাসে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৫ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার ৩৫২ জন।হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এখন আরো পড়ুন , চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে যাচ্ছে: ২০২৯ সালের মধ্যে শেষের ঘোষণাপর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৯৬ জন।তবে এখনও বিপুল সংখ্যক রোগী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন, যা স্বাস্থ্যখাতে বাড়তি চাপ তৈরি করছে।বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।