দৈনিক সংবাদ দিগন্ত

দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি

দেশের প্রশাসনিক কাঠামোতে যুক্ত হলো আরও তিনটি নতুন উপজেলা। চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লা জেলায় নতুন উপজেলা গঠনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার।মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা।এদিকে, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা।আরও পড়ুন , স্থগিত প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ,আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলঅন্যদিকে, কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়নের সমন্বয়ে সৃষ্টি হয়েছে নতুন ‘বাঙ্গরা’ উপজেলা।সরকার জানিয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি—নিকারের ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব উপজেলা গঠন করা হয়েছে। একই সঙ্গে নতুন উপজেলা পরিচালনার জন্য প্রয়োজনীয় সরকারি অফিসের সেট-আপও অনুমোদন দেওয়া হয়েছে।স্থানীয় প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি