পেপ্যাল চালু ও ২ লাখ ফ্রিল্যান্সার আইডি কার্ড: তথ্যপ্রযুক্তিতে বড় রূপান্তরের ঘোষণা
দেশে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো এবং ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।আজ বুধবার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, পেপ্যালের কার্যক্রম চালুর লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি দ্রুত এগিয়ে নিতে কাজ চলছে।তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে প্রায় দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান করা হবে। এরই মধ্যে সাত হাজার পাঁচশ’ জনকে এই আইডি কার্ড দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন ফ্রিল্যান্সার তৈরি করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কাজ করছে।প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরির অংশ হিসেবে উচ্চপ্রযুক্তি প্রশিক্ষণের বড় পরিকল্পনাও নেওয়া হয়েছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে ২০২৬ সালে দুই হাজার চারশ’ জনকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং ভার্চুয়াল রিয়েলিটির মতো আধুনিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।এছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আগামী আরো পড়ুন , হাম টিকা সংকট ও সরবরাহ নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন প্রধানমন্ত্রীপাঁচ বছরে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রায় এক হাজার শিক্ষার্থীকে আন্তর্জাতিক মানের আইটিইই পরীক্ষার প্রস্তুতি দেবে। পাশাপাশি পাঁচ হাজারের বেশি চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীকে এআই, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, ডাটা অ্যানালাইটিক্স ও সাইবার সিকিউরিটির মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।বিশেষ চাহিদাসম্পন্ন প্রায় সাতশ’ মানুষকেও বেসিক কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।সরকার আরও জানায়, বর্তমানে ৮৩টি সেবা অনলাইনে দেওয়া হচ্ছে এবং আগামী এক বছরের মধ্যে আরও ১০টি নতুন সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে এটি একটি বড় রূপান্তর পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে।