দৈনিক সংবাদ দিগন্ত

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশের পর দুবাই ট্রানজিটে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যে তাকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত সরকারকে আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হবে।আরও  পড়ুন,দেশে ভয়াবহ হাম পরিস্থিতি, ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যুদুদক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র প্রস্তুত করা হচ্ছে। বিষয়টি কূটনৈতিক ও আইনি কাঠামোর মধ্যে সম্পন্ন হবে।এর আগে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশকে জানায়, রেড নোটিশের ভিত্তিতে গ্রেপ্তারের পর ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি পাঠিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।উল্লেখ্য, গত ১২ জুন দুদকের দায়ের করা মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুসারে তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমন ব্যবস্থার কার্যক্রম নিয়ে দেশের ভেতরে ও বাইরে আলোচনা চলছে। এখন নজর কূটনৈতিক প্রক্রিয়ার অগ্রগতির দিকে।

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু