দৈনিক সংবাদ দিগন্ত

‘বিনিয়োগ তলানিতে, বড় সংস্কার ছাড়া উত্তরণ অসম্ভব মাসরুর রিয়াজ

দেশের অর্থনীতি এখন এক ধরনের বহুমাত্রিক সংকটের মধ্যে রয়েছে—এমন মন্তব্য করে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেছেন, বিনিয়োগ পরিস্থিতি বর্তমানে ‘তলানিতে’ এসে ঠেকেছে। বড় ধরনের সংস্কার ছাড়া এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব নয়।বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলে আয়োজিত প্রথম আলোর গোলটেবিল বৈঠক ‘সংকটকালের বাজেট ও জনপ্রত্যাশা’-তে এসব কথা বলেন তিনি।মাসরুর রিয়াজ বলেন, বিনিয়োগ সচল করতে না পারলে কর্মসংস্থান, রপ্তানি, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক বৈচিত্র্য—সবকিছুই বাধাগ্রস্ত হবে। তিনি জানান, বর্তমানে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন আরো পড়ুন , মূল্যস্ফীতির চাপে অর্থনীতি, তবু ৬.৫% প্রবৃদ্ধির লক্ষ্য নতুন বাজেটেপর্যায়ে, মাত্র ৪ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে, যা বিনিয়োগের জন্য একটি বড় অশনিসংকেত।অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসে দৃশ্যমান বড় কোনো সংস্কার হয়নি বলেও অভিযোগ করেন মাসরুর রিয়াজ। তার ভাষায়, বিনিয়োগ পরিবেশ এখন ‘একটি ভাঙা ঘর’-এর মতো। এই ঘর সংস্কার না করে নতুন বিনিয়োগকারী আনার চেষ্টা করলে তারা হতাশ হয়ে ফিরে যাবে। এ সময় তিনি ছোটখাটো সংস্কারকে ‘মিকি মাউস রিফর্ম’ বলেও মন্তব্য করেন।তিনি আরও বলেন, বর্তমানে জিডিপির তুলনায় বিনিয়োগের হার প্রায় ২২ শতাংশে নেমে এসেছে। উৎপাদনশীলতা বাড়ানোর বদলে অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হলেও দক্ষতা, প্রযুক্তি ও মানবসম্পদে বিনিয়োগ হয়নি বলেও উল্লেখ করেন তিনি।মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদ্বেগ জানিয়ে মাসরুর রিয়াজ বলেন, সামষ্টিক অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেও তা শক্তিশালী নয়। পরিস্থিতি মোকাবিলায় সরকারকে বেসরকারি খাতকে আরও সুযোগ দেওয়া, সরকারি সক্ষমতা বাড়ানো এবং পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

‘বিনিয়োগ তলানিতে, বড় সংস্কার ছাড়া উত্তরণ অসম্ভব মাসরুর রিয়াজ