দৈনিক সংবাদ দিগন্ত

দেশে ভয়াবহ হাম পরিস্থিতি, ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

দেশজুড়ে হাম রোগের বিস্তার নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।সোমবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে।সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৭১ হাজার ৪৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৬৭ হাজার ৮৭৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।আরও  পড়ুন , তিন মামলায় হাইকোর্টের জামিন পেলেন সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজতবে উদ্বেগের বিষয় হলো, একই সময়ে হামের উপসর্গে মোট ৫৬৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হাম রোগে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। ফলে তিন মাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৬ জনে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণ, আক্রান্ত শিশুকে দ্রুত চিকিৎসা দেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে ফুসকুড়ি বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

দেশে ভয়াবহ হাম পরিস্থিতি, ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু