হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, নতুন উপসর্গ ১,২৮৭ জনের
দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে হাম পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য।রোববার প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত একদিনে সবচেয়ে বেশি চারজন শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ৭ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২০ জনে। যা জনস্বাস্থ্য আরো পড়ুন, স্টাডি করে প্রতিশ্রুতি দিন’ জ্বালানিমন্ত্রীকে স্পিকারের সতর্কবার্তাপরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।শুধু মৃত্যুই নয়, সংক্রমণও বাড়ছে দ্রুত। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২২১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত প্রায় তিন মাসে দেশে মোট ৭৯ হাজার ১২ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৬৮৬ জনের।হাসপাতালে চাপও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে ৬৪ হাজার ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ হাজার ৮৪ জন।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসা এবং জনসচেতনতা বাড়ানো ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তে পারে। তাই অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য নিয়ে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।