দৈনিক সংবাদ দিগন্ত

কোর্তোয়ার দুর্দান্ত নৈপুণ্য, ইন্টারকে হারিয়ে রিয়ালের জয়

সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুটা ছিল অস্বস্তির। ম্যাচের প্রথম দিকেই রিয়াল মাদ্রিদের ওপর চাপ তৈরি করে ইন্টার মিলান। তবে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। আর চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করেছে জয় দিয়ে।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ইন্টার মিলান। তৃতীয় মিনিটেই মার্কোস থুরামের হাফ ভলি ঠেকিয়ে রিয়ালকে রক্ষা করেন থিবো কোর্তোয়া। কিছুক্ষণ পর হাকান চালহানোলুর ফ্রি-কিকও সামলাতে হয় বেলজিয়ান গোলরক্ষককে।প্রথম ২০ মিনিটে ইন্টারকেই মনে হচ্ছিল বেশি গোছানো দল। কিন্তু ১৪ মিনিটে ম্যাচের চিত্র বদলে দেয় ইন্টারের ভুল।ইয়ান বিসেকের নিয়ন্ত্রণ হারানো বল পেয়ে দ্রুত সেটি কিলিয়ান এমবাপ্পের সামনে তুলে দেন ব্রাহিম দিয়াজ। সুযোগ পেয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে নেন এমবাপ্পে।এর মাত্র নয় মিনিট পর আবারও ইন্টারের ভুল।আরও  পড়ুন, ‘ব্রাজিল আর কখনো বিশ্বকাপ জিতবে না’সিলাসের বিস্ফোরক মন্তব্য বেনজামিন পাভারের ব্যাকপাস পেয়ে সময়ক্ষেপণ করেন গোলরক্ষক জোসেপ মার্তিনেজ। সুযোগ বুঝে বল কেড়ে নেন ফেদেরিকো ভালভার্দে। এরপর সহজেই বল জালে পাঠিয়ে রিয়ালকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় ইন্টার। কার্টিস জোন্সের শট ক্রসবারে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইতালিয়ান ক্লাবটি।থুরাম, লাউতারো মার্তিনেজ ও জোন্সরা একের পর এক সুযোগ তৈরি করলেও দেয়াল হয়ে দাঁড়ান কোর্তোয়া। অন্যদিকে ইন্টারের গোলরক্ষকও বেলিংহাম ও এমবাপ্পের শট ঠেকিয়ে দলকে ম্যাচে রাখেন।শেষ পর্যন্ত ৭৭ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় ইন্টার। লাউতারো মার্তিনেজের বাড়ানো বল থেকে কার্লোস অগুস্তোর শট জালে জড়ায়। ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরে সফরকারীরা।শেষ ১৩ মিনিটে রিয়ালের ওপর চাপ আরও বাড়ায় ইন্টার। ৮৯ মিনিটে মিখিতারিয়ানের শট দিক বদলে গেলেও দ্রুত প্রতিক্রিয়ায় তা ঠেকিয়ে দেন কোর্তোয়া।শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ২-১ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে শুভসূচনা করল রিয়াল মাদ্রিদ।

কোর্তোয়ার দুর্দান্ত নৈপুণ্য, ইন্টারকে হারিয়ে রিয়ালের জয়