দৈনিক সংবাদ দিগন্ত

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে তাকে আটক করা হয়।পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুবাই সিটি পুলিশ অভিযান চালিয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার প্রক্রিয়ায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।সূত্র জানায়, গত ১২ জুন এ সংক্রান্ত একটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে আলোচিত বেনজীর আহমেদ ইস্যুতে নতুন মোড় তৈরি হয়েছে।দুদকের দায়ের করা মামলায় বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। আরও  পড়ুন , দিনে-রাতে বেপরোয়া ছিনতাইকারী চক্র, উদ্বিগ্ন নগরবাসীএসব অভিযোগের তদন্ত চলমান রয়েছে।আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হলে পরবর্তী ধাপে প্রত্যর্পণ বা আইনি হস্তান্তর প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে এ বিষয়ে এখনো সরকার বা সংশ্লিষ্ট কোনো সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।একসময় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তার গ্রেপ্তারের খবর রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমের স্বার্থে আন্তর্জাতিক পর্যায়ে আরও কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে গ্রেপ্তার-পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ