দুধ থেকে পনির ভারতে নিত্যপণ্যে ভেজাল আতঙ্ক
দুধের গ্লাস, রান্নার পনির কিংবা স্বাস্থ্যকর খাবার হিসেবে কেনা ছোলা—প্রতিদিনের খাবারের টেবিলে থাকা এসব পরিচিত খাদ্য নিয়েই এখন ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে ভারতে। কারণ, সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ তথ্য—দেশটিতে পরীক্ষা করা প্রতি ছয়টি খাদ্য নমুনার মধ্যে অন্তত একটি গুণগত মান বা নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ হয়েছে।বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারতের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি শুধু খাদ্যের মানের প্রশ্ন নয়, এটি মানুষের আস্থার জায়গায় বড় ধরনের আঘাত।দুধ, পনির, শস্য, ডাল—নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে ভেজাল ও দূষণের অভিযোগ এখন নিয়মিত ঘটনা। এর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো পড়ুন , ফিরহাদের ইস্তফার পর কলকাতা পুরবোর্ডে অনিশ্চয়তা, শেষ মুহূর্তে বৈঠক বাতিলছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে সাধারণ মানুষ নিরাপদ খাবার চিহ্নিত করতেই হিমশিম খাচ্ছেন।চিকিৎসকদের মতে, অনিরাপদ খাবারের প্রভাব কেবল সাময়িক অসুস্থতায় সীমাবদ্ধ নয়। দীর্ঘমেয়াদে লিভারের জটিলতা, ক্যান্সারসহ নানা মারাত্মক রোগের ঝুঁকি তৈরি করছে এসব দূষিত খাবার। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা।বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন কঠোর করলেই হবে না—খাদ্য উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সচেতন ভোক্তা হিসেবেও মানুষের দায়িত্ব বাড়ছে।এখন প্রশ্ন একটাই—যে খাবার প্রতিদিন পরিবারের টেবিলে উঠছে, সেটি কতটা নিরাপদ?