দুদকের তদন্ত নিয়ে আসিফ মাহমুদের ক্ষোভ, ‘রাজনৈতিক হয়রানির’ অভিযোগ
দুর্নীতির অভিযোগ তুলে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তার মানহানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বুধবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবে দুদকে দায়ের হওয়া অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরে তিনি এ অভিযোগ করেন।আসিফ মাহমুদ বলেন, বিএনপি সরকারের সময়ে হওয়া পদোন্নতি ও বদলির ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা হচ্ছে। তার দাবি, এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে হয়রানি করতেই দুর্নীতি দমন কমিশন—দুদককে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।আরও পড়ুন, ‘আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, ভারতে গিয়ে দাফন হয়েছে’: সারজিসআসিফ মাহমুদ বলেন, অতীতেও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে দুদককে ব্যবহার করা হয়েছে। এখনো একই কায়দায় প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।তিনি আরও বলেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় দেশের স্বার্থে তাকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়েছে। জনগণের পক্ষে কাজ করতে গিয়ে অনেকের বিরাগভাজন হয়েছেন এবং তারাই এখন রাজনৈতিকভাবে তার পেছনে লেগেছে বলে দাবি করেন তিনি।তবে দুদক স্বাভাবিক ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অনুসন্ধান চালালে তাতে সহযোগিতা করার কথা জানিয়েছেন এনসিপির এই নেতা।একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শুরু থেকেই দুদককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে।