গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই পাশে দাঁড়ালেন জামায়াত নেতারা
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘরসহ বিপুল ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়ে মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে কৃষক মো. নূরুজ্জামান ও মনিরুল ইসলামের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। ঘরে থাকা তামাক, আসবাবপত্র ও প্রয়োজনীয় সকল মালামাল আগুনে ভস্মীভূত হয়।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর স্থানীয় নেতৃবৃন্দ। পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে সেখানে উপস্থিত হন গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজজামান নায়েব এবং সাবেক উপজেলা আমির ও রংপুর জেলা ইউনিট সদস্য অধ্যাপক শফিকুল ইসলাম।আরো পড়ুন , সিজারের পর প্রসূতির মৃত্যু ভুল চিকিৎসার অভিযোগে হাসপাতালে ভাঙচুরএ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য আসাদুল হক, মর্ণেয়া ইউনিয়ন সভাপতি রেজাউল করিম, ইউনিয়ন যুব সভাপতি রিয়াজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।পরিদর্শনকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন।এছাড়া স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং স্থানীয় সংগঠনের উদ্যোগে জরুরি খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করা হয়।এদিকে স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা জোরদারের দাবি জানিয়েছেন।