দৈনিক সংবাদ দিগন্ত

গঙ্গাচড়ায় একদিনে তিন আত্মহত্যা: স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর মৃত্যুতে চাঞ্চল্য

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একই দিনে পৃথক তিনটি আত্মহত্যার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২০ এপ্রিল) এসব ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও রহস্যের জন্ম দিয়েছে।মৃতরা হলেন—গঙ্গাচড়া সদর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার পল্লী বিদ্যুতের লাইনম্যান আনারুল কবিরের মেয়ে শামসেয়ারা কবির (১৩), লক্ষীটারী ইউনিয়নের সরকারটারি এলাকার মজনু মিয়ার স্ত্রী মাছুমা বেগম (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের ডিঙ্গাপাড়া এলাকার সামসুল হকের মেয়ে সুবর্ণা বেগম।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামসেয়ারা কবির গঙ্গাচড়া হাজী দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। তার মৃত্যুকে ঘিরে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন।আরো পড়ুন , সাভারে সাংবাদিককে ছুরিকাঘাতে গুরুতর আহত হত্যাচেষ্টার অভিযোগে তদন্ত পুলিশেরঅন্যদিকে, মাছুমা বেগম গত ১৩ এপ্রিল বিষপান করেন। পরে গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্যরাতে তার মৃত্যু হয়।এ ছাড়া সুবর্ণা বেগম বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পরিবার ও স্থানীয়রা।এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সুজা আহম্মেদ সাজুসহ একাধিক ব্যক্তি জানান, শামসেয়ারা কবির সৎ মায়ের সঙ্গে বসবাস করতেন। তার মৃত্যু স্বাভাবিক নয় বলে অনেকের মধ্যে সন্দেহ রয়েছে।গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর বলেন, একই দিনে তিনটি আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক। প্রতিটি ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, পরপর তিনটি মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক ও নানা অনিশ্চয়তা।

গঙ্গাচড়ায় একদিনে তিন আত্মহত্যা: স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর মৃত্যুতে চাঞ্চল্য