মাদারীপুরের কালকিনিতে ভ্রা'ম্যমাণ আদাল'তের অভিযান দুই ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা
মাদারীপুরের কালকিনি উপজেলায় বেসরকারি স্বাস্থ্যসেবায় অনিয়মের অভিযোগে দুইটি প্রাইভেট ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একটি ক্লিনিককে ২৫ হাজার টাকা এবং অপর একটি ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ভূরঘাটা এলাকায় অবস্থিত নূর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার (নূর জেনারেল হাসপাতাল) এবং ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।আরও পড়ুন, বগুড়ায় স্মার্ট কার্ডের উদ্বোধন ৪৯৬ জন নারী পেলেন টাকাঅ'ভি'যানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্তা জারাব সালেহীন, কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়াহিদুজ্জামান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইকরাম হোসেনসহ আনসার বাহিনীর সদস্যরা। অ"ভিযা"নকালে বিভিন্ন অ"নিয়"মের প্রমাণ পাওয়ায় ভূরঘাটার নূর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার (নূর জেনারেল হাসপাতাল) কে ২৫ হাজার টাকা এবং ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরি মানা করা হয়। আরও পড়ুন, নেত্রকোনায় স্বামীর অধিকার আদায়ের দাবিতে স্ত্রী সাবরিনা সুলতানার সংবাদ সম্মেলনউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্তা জারাব সালেহীন জানান, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম তদারকির অংশ হিসেবে এ অ"ভি"যান পরিচালনা করা হয়েছে। এ সময় দুইটি ক্লিনিকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে সঠিকভাবে প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অ'ভি"যা"ন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।