সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।এ সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে বলে জানা গেছে। পাশাপাশি দেশের চলমান বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়েও বক্তব্য আসতে পারে।আরো পড়ুন , জ্বালানি খাতে বড় ধাক্কা: পদত্যাগ করলেন জ্বালানি মন্ত্রীপ্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।এদিকে সাংবাদিকদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে—তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের নীতি, অগ্রাধিকার এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া যেতে পারে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।