দৈনিক সংবাদ দিগন্ত

বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে সিলিন্ডার গ্যাস ও মহরম আলী দই ঘরের ৯০০০০ টাকা জরিমানা!!

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঠনঠনিয়া এবং গোহাইল রোড, সিএন্ডবি সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ফেরদৌস ট্রেডার্স নামক বেক্সিমকোর একজন ডিলারকে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ৪০,০০০/-  টাকা জরিমানা আরোপ করা হয়।এ সময় দেখা যায় গত (২ এপ্রিল) সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের পূর্বেই ক্রয় কৃত সিলিন্ডার গ্যাস ১৯০০ টাকায় বিক্রয় করছেন, যা ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন। এ সময় প্রতিষ্ঠানটিকে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। আরও পড়ুন, উন্নয়ন পরিকল্পনার কর্মশালার মধ্যেও কুষ্টিয়ায় বাড়ছে হামের ঝুঁকি ও আইন-শৃঙ্খলা উদ্বেগএছাড়াও ঠনঠনিয়া এলাকায় অবস্থিত মহরম আলী দই ঘরে তদারকিকালে দেখা যায় বিপুল পরিমাণে ফুল ক্রিম মিল্ক পাউডার অর্থাৎ পাউডার দুধের মিশ্রণে দই তৈরি করা হচ্ছে যা ভোক্তা সাধারণের সাথে প্রতারণার সামিল। এই অপরাধে মহরম আলী দই ঘরকে ৫০০০০/- টাকা জরিমানা করা হয়েছে।প্রতিষ্ঠানটি পরবর্তীতে আর মিল্ক পাউডার ব্যবহার করে দই তৈরি করবে না অঙ্গীকার করেছেন।আরও পড়ুন, গভীর রাতেও খোলা মোরেলগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিস, প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগঅভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশের একটি চৌকষ টীম।

বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে সিলিন্ডার গ্যাস ও মহরম আলী দই ঘরের ৯০০০০ টাকা জরিমানা!!