শিশুশিল্পী হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া প্রার্থনা ফারদিন দীঘি এখন বড় পর্দার নায়িকা। সিনেমা ও ওটিটিতে নিয়মিত দেখা গেলেও বিজ্ঞাপনে খুব একটা দেখা যায়নি তাকে।আরও পড়ুন, চিল্লানো ও খাওয়ার স্বভাবেই নাম ‘নাসীরুদ্দিন পাটোয়ারী’তবে এবার ঈদুল আজহা উপলক্ষে নির্মিত একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন দীঘি। নায়িকা হওয়ার পর এটিই তার প্রথম বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে দীঘির সঙ্গে দেখা যাবে প্রবীণ অভিনেতা আবুল হায়াত-কে। প্রায় ১৬ বছর পর আবার একসঙ্গে কাজ করেছেন তারা। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন হিরু খান।আরও পড়ুন, নাজিফা তুষির নতুন চমকদীঘি জানান, বিজ্ঞাপনটিতে মূলত সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে। আবুল হায়াতের মতো একজন কিংবদন্তির সঙ্গে কাজ করাটা তার জন্য বিশেষ অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন তিনি।আরও পড়ুন, রহস্যময় স্ট্যাটাসনির্মাতা হিরু খান বলেন, মা-বাবা ও মেয়ের আবেগঘন সম্পর্ক নিয়েই তৈরি হয়েছে বিজ্ঞাপনটির গল্প। দুই শিল্পীকেই নিয়ে কাজটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। ইতোমধ্যে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে।