দৈনিক সংবাদ দিগন্ত

ঈদের ছুটিতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জজের বাসায় চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল আজহার ছুটিতে বাসা ফাঁকা থাকার সুযোগে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনা ফারহিনের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মে) ভোরে জেলা শহরের মৌলভীপাড়া এলাকার তিতাস টুইন টাওয়ারের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।আরও পড়ুন, পাঁচবিবিতে অসহায় পরিবারের জন্য ২৭টি গরু কোরবানি দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডলপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিচারক সৈয়দ আমিনা ফারহিন ঈদের ছুটিতে বাসায় তালা দিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ভবনের পেছনের দিকের গ্রিল ভেঙে দ্বিতীয় তলায় উঠে ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।আরও পড়ুন, সরাইলে মাদক কেনাবেচা বাঁধা দেয়ায় গভীর রাতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫তিতাস টুইন টাওয়ারের কেয়ারটেকার রতন মিয়া জানান, ভবনের সিসিটিভি ফুটেজে তিনজন ব্যক্তিকে ভোরের দিকে ভবনে প্রবেশ করতে দেখা গেছে। তারা ফ্ল্যাটে ঢুকে দুটি আলমারি ভেঙে মূল্যবান মালামাল নিয়ে যায়। সকালে বিষয়টি নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে।আরও পড়ুন, মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে: কৃষিমন্ত্রীব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রাজা বলেন, বিচারক ছুটিতে থাকার সুযোগে চুরির ঘটনাটি ঘটেছে। তিনি বর্তমানে বাসায় না থাকায় কী পরিমাণ মালামাল চুরি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে চোরচক্রকে শনাক্ত করার চেষ্টা চলছে।

ঈদের ছুটিতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জজের বাসায় চুরি