দৈনিক সংবাদ দিগন্ত

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস—এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন—বিইআরসি।বুধবার, ২ সেপ্টেম্বর, নতুন দাম ঘোষণা করে সংস্থাটি।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, ১২ কেজির সিলিন্ডারে দাম কমেছে ১৩ টাকা।নতুন এ দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে বলে জানিয়েছে বিইআরসি।এদিকে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১১৪ টাকা।আরও  পড়ুন, নতুন দামে সয়াবিন তেল, লিটারে বেড়েছে ৫ টাকাএ ছাড়া ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৩০৩ টাকা এবং ৩০ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে ৩৩ কেজির সিলিন্ডার ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের নতুন দাম ৫ হাজার ৯৪৫ টাকা।বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ওপর ভিত্তি করে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়।সেপ্টেম্বরের জন্য নির্ধারিত নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য কিছুটা কমায় ভোক্তাদের ব্যয়েও সামান্য স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা