দৈনিক সংবাদ দিগন্ত

স্বস্তির খবর: জুনে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৫৫ টাকা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিইআরসি এ তথ্য জানায়। নতুন মূল্য একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।বিজ্ঞপ্তি অনুযায়ী, মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা। জুন মাসে তা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।এদিকে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে ভ্যাটসহ ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।এর আগে চলতি বছরের এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম বাড়ানো হয়েছিল। ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা এবং পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়। আরও  পড়ুন ,কাঁচা চামড়ার বাজারে টানা পতন, অস্তিত্ব সংকটে দেশীয় শিল্পমে মাসে সেই দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।বিইআরসি সূত্রে জানা যায়, এলপিজি উৎপাদনের প্রধান কাঁচামাল প্রোপেন ও বিউটেন বিদেশ থেকে আমদানি করা হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকো প্রতি মাসে এসব কাঁচামালের আন্তর্জাতিক মূল্য প্রকাশ করে, যা সৌদি কার্গো প্রাইস (সিপি) নামে পরিচিত।এই সৌদি সিপি, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে প্রতি মাসে দেশে এলপিজির মূল্য সমন্বয় করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।জ্বালানি খাত সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য হ্রাস পাওয়ায় জুন মাসে এলপিজির দাম কমানোর সুযোগ তৈরি হয়েছে। এতে গৃহস্থালি ব্যবহারকারী ও অটোগ্যাস নির্ভর পরিবহন খাতের ব্যবহারকারীরা কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

স্বস্তির খবর: জুনে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৫৫ টাকা