জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। রোববার দুপুরে ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে এই বিক্ষোভমিছিল অনুষ্ঠিত হয়। শহরের শহীদ টিটু মিলনায়তন থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে শিবিরের কেন্দ্রিয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, প্রায় চৌদ্দ’শ শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত যেই নতুন বাংলাদেশ পেয়েছি সেই শহীদদের আরো পড়ুন , সরকারের সিদ্ধান্তে ১১ জেলা প্রশাসকের পরিবর্তনআকাংখার বাংলাদেশ গড়া আমাদের দায়িত্ব। কিন্তু শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা দেশ পরিচালনা করছেন তারা আজ সেই শহীদদের রক্তের সাথে বেঈমানী করছেন। শহীদদের আকাখার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মানে যেই জুলাই সনদ তৈরি করা হয়েছে আজ সেই জুলাই সনদকে নিজেদের ইচ্ছেমত ব্যবহার করছে সরকার।তিনি বলেন, গোটা জাতি যখন নতুন এক বাংলাদেশের স্বপ্নে বিভোর ঠিক সেই মুহুর্তে বর্তমান সরকার গণভোট এবং গুম, কমিশন সংষ্কার অধ্যাদেশ বাতিলের জন্য জাতীয় সংসদে প্রস্তাব এনেছে। এটা জুলাই শহীদদের সাথে সরাসরি বিশ্বাস ঘাতকতা। দেশের তরুণ সমাজ এটা মেনে নিবেনা। জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ছাত্রসমাজ রাজপথে নামতে বাধ্য হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।