গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫ নম্বর মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় প্রায় তিন দশক আগে বাজার স্থাপনের জন্য দানকৃত জমি দ্রুত দখলমুক্ত করে সেখানে হাট-বাজার স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ১৪ জুন চন্ডিপুর গ্রামের বাসিন্দা মোঃ ছলেমান আলী, মোঃ মফসেল হক ও মোঃ সাকোয়াতজ্জামান যৌথভাবে ৫ শতাংশ জমি হাট-বাজার স্থাপনের উদ্দেশ্যে দানপত্রের মাধ্যমে প্রদান করেন। দানকৃত জমির রেজিস্ট্রি দলিল নম্বর- ৩৪২৯, যা গাইবান্ধার পলাশবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত। দলিল অনুযায়ী জমিটির মৌজা চন্ডিপুর, নতুন দাগ নম্বরু১১৭৯ এবং মোট পরিমাণ ৫ শতাংশ।আরও পড়ুন, মহেশপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও আগুনএলাকাবাসীর অভিযোগ, জনস্বার্থে দান করা ওই জমির মূল দলিলের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও একটি স্বার্থান্বেষী মহল ইতোমধ্যে জমিটি দখলের চেষ্টা করছে। এমনকি সেখানে দীর্ঘমেয়াদি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও শোনা যাচ্ছে। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নিলে জমিটি বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানান। স্থানীয়দের মতে, জনস্বার্থে দানকৃত এই সম্পত্তি রক্ষা করা এবং সরকারের নিয়মিত খাজনা আদায় নিশ্চিত করার পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত হাট-বাজার স্থাপন এখন সময়ের দাবি। বর্তমানে বাজারের নির্দিষ্ট জায়গা না থাকায় গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের দুই ধাওে অস্থায়ীভাবে বাজার বসে, ফলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।আরও পড়ুন, মহেশপুর সীমান্তে ৭ ভারতীয় নাগরিকসহ ১১ জন আটকএলাকাবাসীর আরো দাবি, দানকৃত জমিটি দ্রুত দখলমুক্ত করে সেখানে পরিকল্পিতভাবে বাজার স্থাপন করা হলে একদিকে যেমন জনদুর্ভোগ কমবে, অন্যদিকে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও অনেকটা হ্রাস পাবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।