দাঁতের মাজনের কারখানায় হারপিক উৎপাদন কারখানায় অভিযানের সিলগালা
সিরাজগঞ্জে জামায়াতের এক নেতার কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা এবং ৩ লাখ টাকা জরিমানা করেছেন টাস্কফোর্সের সদস্যরা। (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার শাহানগাছা এলাকায় দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়ার মারার ওষুধ কারখানায় এ অভিযান চালানো হয়।ওই কারখানার মালিক নজরুল ইসলাম। তিনি সদর উপজেলার কাওয়াকোলা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও এই ইউনিয়ন জামায়াতের আমির।নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন জানান, দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধের নামে কারখানা হলেও সেখানে হারপিক ও কয়েল প্রস্তুত করা হতো।আরো পড়ুন , অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ভাঙ্গায় জরিমানা ২ ব্যবসায়ী অথচ প্রস্তুতকারীর জায়গায় নজরুল ইসলামের কম্পানির নাম লেখা ছিল। এ ছাড়াও নিমের মাজনে নিম ব্যবহার করতেন না। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া গরু ও হাঁস-মুরগির ওষুধ উৎপাদন করতেন।পণ্যগুলোতে মেয়াদ উত্তীর্ণ তারিখ লেখা ছিল না। এসব অভিযোগের কারণে কারখানার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।