দৈনিক সংবাদ দিগন্ত

গণভোট ইস্যুতে উত্তপ্ত রাজনীতি : ৭ বিভাগে সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের

গণভোটের রায় বাস্তবায়ন, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে দেশজুড়ে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় জোট।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্য জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে। জনগণের রায় উপেক্ষা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।আরো পড়ুন , সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা তিনি জানান, আন্দোলনের অংশ হিসেবে দেশের ৭টি বিভাগে আলাদা আলাদা তারিখে সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী ১৬ মে রাজশাহী বিভাগ থেকে এই কর্মসূচির সূচনা হবে।নেতারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়েছে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে। এসব পরিস্থিতির প্রতিবাদে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট।এছাড়া বৈঠকে আরও বলা হয়, ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা চলছে এবং শিক্ষার্থীদের নিয়ে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন সময়কে কেন্দ্র করে দেশের রাজনীতিতে উত্তাপ আরও বাড়তে পারে।

গণভোট ইস্যুতে উত্তপ্ত রাজনীতি : ৭ বিভাগে সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের