দৈনিক সংবাদ দিগন্ত

দর বৃদ্ধিতে চাঙা ডিএসই, শুরুতেই ৩২৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন চলছে। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩২৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেন শুরুর পর থেকেই বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়। প্রথম ছয় মিনিটেই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট পর্যন্ত বাড়লেও পরে কিছুটা গতি কমে আসে। সকাল ১০টা ৫০ মিনিটে সূচকটি ১৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮১৪ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করে।একই সময়ে ডিএসইএস সূচক ৪ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৭ দশমিক ০৩ পয়েন্টে পৌঁছায়। আরও  পড়ুন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৮৪ বিলিয়ন ডলারতবে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ ৩ দশমিক ১৩ পয়েন্ট কমে ২ হাজার ১৮৯ দশমিক ৩৯ পয়েন্টে নেমে আসে।লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৭টির শেয়ারের দাম বেড়েছে, ৭৫টির কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।লেনদেনের দিক থেকে শীর্ষে রয়েছে সিমটেক্স, যার শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৫ লাখ টাকা। এরপর রয়েছে বেক্সিমকো ফার্মা (১১ কোটি ২২ লাখ টাকা), ড্রাগন সোয়েটার (১০ কোটি ৭৫ লাখ টাকা), মালেক স্পিনিং (১০ কোটি ২৫ লাখ টাকা) এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ (৭ কোটি ৩০ লাখ টাকা)।বাজারসংশ্লিষ্টদের মতে, দিনের শুরুতে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ এবং অধিকাংশ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির ফলে বাজারে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

দর বৃদ্ধিতে চাঙা ডিএসই, শুরুতেই ৩২৫ কোটি টাকার লেনদেন