দৈনিক সংবাদ দিগন্ত

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশ

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ইজ্জতপুর এলাকার আউটার সিগন্যালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহতরা হলেন আল আমিন, বয়স ৩২, এবং তার স্ত্রী রিনা আক্তার, বয়স ৩০। রিনার বাড়ি শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নে।পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক যুবক ও এক যুবতীর ছিন্নভিন্ন মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।কোন ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে,আরও  পড়ুন, সুনামগঞ্জে অনশনরত নারী, স্বামীর ‘দুধ দিয়ে গোসল’এক পারিবারিক বিরোধে এলাকায় আলোড়ন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।স্বজনরা জানান, চার বছর আগে পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করেছিলেন আল আমিন ও রিনা। এরপর তারা শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।পরিবারের সদস্যরা তাদের ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার কথা উল্লেখ করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পুলিশ এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।পুলিশ বলছে, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশ