দলীয় কার্যালয়ের দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
গাজীপুরের টঙ্গীতে দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ‘বিরোধপূর্ণ’ ওই কার্যালয়টি ভাঙচুর করা হয়। এতে কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।(১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর সাতাইশ এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, টঙ্গী এলাকার সাতাইশে সরকারি খাসজমিতে বিএনপির কয়েকজন নেতাকর্মী একটি দলীয় কার্যালয় স্থাপন করেন। সেখান থেকেই তারা সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতেন। আরো পড়ুন , নারী প্রার্থীর উপর হামলার অভিযোগশুক্রবার দিবাগত রাতে টঙ্গী পশ্চিম থানা এলাকার বেলাল লস্কর ও তার সমর্থকেরা ওই কার্যালয়ে হামলা চালান। এ সময় মোজাম্মেল লসকর গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল লসকরসহ কয়েকজন আহত হন। হামলাকারীরা কার্যালয়ের আসবাব ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে।মোজাম্মেল লসকর দাবি করেন, এলাকায় আগে কোনো বিএনপির কার্যালয় ছিল না। তিনি ও তার সহযোগীরা সেটি প্রতিষ্ঠা করেন। নির্বাচনের পর প্রতিপক্ষ গ্রুপ রাতের আঁধারে হামলা চালিয়ে তাকে মারধর করে এবং কার্যালয়ে ভাঙচুর চালায়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।