এশিয়ান গেমসে মৃত্যুকূপে বাংলাদেশ, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে
এশিয়ান গেমসে এবার শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২০তম এশিয়ান গেমসের ড্রয়ে বি গ্রুপে জায়গা হয়েছে লাল-সবুজদের। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার।আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া শহরে শুরু হবে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর। বৃহস্পতিবার অনুষ্ঠিত গ্রুপিং ড্রয়ে বাংলাদেশের জন্য এসেছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি।বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া নারী ফুটবলের অন্যতম পরাশক্তি। এশিয়ান গেমসে তিনবার স্বর্ণপদক জয়ের ইতিহাস রয়েছে তাদের। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও নিয়মিত শক্তিশালী দল হিসেবে পরিচিত। এশিয়াডে এখন পর্যন্ত তিনটি ব্রোঞ্জ জিতেছে তারা।আরও পড়ুন. এফবিআই জিজ্ঞাসাবাদের খবর ‘সম্পূর্ণ মিথ্যা’, দাবি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনেরগ্রুপের আরেক দল মিয়ানমার তুলনামূলকভাবে বাংলাদেশের সমমানের অভিজ্ঞতা নিয়ে মাঠে নামবে। দুই দলই এর আগে মাত্র একবার এশিয়ান গেমসে অংশ নিয়েছে এবং গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।২০২২ সালে চীনের হাংজু এশিয়ান গেমস দিয়ে এই প্রতিযোগিতায় অভিষেক হয়েছিল বাংলাদেশের মেয়েদের। সেবার তিন ম্যাচে একটি ড্র ও দুটি হারে বিদায় নিতে হয়েছিল।এবার ঋতুপর্ণা, সাগরিকাদের লক্ষ্য থাকবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে নিজেদের আগের পারফরম্যান্সকে ছাড়িয়ে যাওয়া এবং এশিয়ার বড় মঞ্চে নতুন ইতিহাস গড়া।